গণিত ইশকুলের জনপ্রিয় চরিত্র গণিত ভাইয়া এবার তোমাদের সামনে হাজির হয়েছে নতুন একটি গাণিতিক চ্যালেঞ্জ নিয়ে। ষষ্ঠ শ্রেণি ও গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির অংশ হিসেবে এই ধরনের সমস্যা তোমাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
আজকের প্রশ্নটি হলো: বাংলাদেশ ও জিম্বাবুয়ের একটি ম্যাচে ৩৬ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দুই দলের সমর্থক সংখ্যা সমান। প্রথম ইনিংস শেষে মোট সমর্থকের এক-তৃতীয়াংশ স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে জিম্বাবুয়ে ও বাংলাদেশের সমর্থকদের অনুপাত দাঁড়ায় ২:৩। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের কতজন সমর্থক স্টেডিয়াম থেকে বেরিয়ে গিয়েছিল? বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচে 36000 ধারণক্ষমতার স্টেডিয়ামে সমান সংখ্যক বাংলাদেশ ও জিম্বাবুয়ের সমর্থক আছে।
তোমাদের উত্তরের অপেক্ষায় গণিত ইশকুলের ফেসবুক পেজ। প্রতিটি পর্বের সঠিক উত্তরদাতাদের মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জনকারীদের জন্য প্রতি মাসে গণিত ভাইয়ার পক্ষ থেকে রাখা হয়েছে বিশেষ পুরস্কার। তাই দেরি না করে এখনই হিসাব কষে তোমার উত্তরটি মন্তব্যের ঘরে জানিয়ে দাও।