দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একইসাথে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে নতুন তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে শনিবার প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এই পদে নিয়োগ দিয়েছেন। এছাড়া প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।