গ্রাহকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সহজলভ্য ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছে ট্রাস্ট ব্যাংক। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ব্যাংকটির নতুন একটি উপশাখা চালু করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ আনুষ্ঠানিকভাবে এই উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই উপশাখার মাধ্যমে র্যাডিসন ব্লু ও এর আশপাশের এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকরা এখন থেকে ট্রাস্ট ব্যাংকের আধুনিক সব ব্যাংকিং পণ্য ও সেবার সুযোগ পাবেন।