ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল তাঁদের বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পুনরায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর আকৃতি যখন তাঁদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন, তখন মনে হয়েছিল দীর্ঘদিনের সম্পর্কের এখানেই ইতি। কিন্তু সেই সিদ্ধান্তে অটল না থেকে নিজেদের বোঝাপড়া ঝালিয়ে নিয়ে নতুন করে শুরুর কথা জানালেন তাঁরা। দুজনের এই পদক্ষেপের পর তাঁদের সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ঘটনার নেপথ্যে থাকা কারণগুলো নিয়ে মুখ খুলেছেন আকৃতি। গত ১২ অক্টোবর ইনস্টাগ্রামে ‘আ পারসোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে দেওয়া এক বিবৃতিতে তিনি স্বীকার করেছেন, সম্পর্কের বিষয়ে কাছের কিছু মানুষের অযাচিত মতামত তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। আকৃতি জানান, ওই ব্যক্তিরা তাঁদের সম্পর্কের জটিলতাগুলো সম্পর্কে না জেনেই নানা মন্তব্য করেছিলেন, যার ফলে তিনি ভুল পথে পরিচালিত হন এবং আবেগতাড়িত হয়ে বিচ্ছেদের ঘোষণা দেন।
আকৃতি লিখেছেন, নিজেদের মধ্যে পর্যাপ্ত আলোচনা না করেই সেই সময় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। নিজের সেই ভুলের দায় স্বীকার করে তিনি বলেন, কাছের মানুষদের কথায় প্রভাবিত হয়ে বাগদত্তার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। তবে পরে তাঁরা একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন এবং ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে একমত হয়েছেন। সেখানে তিনি শুধু সম্পর্ক জোড়া লাগানোর খবরই দেননি, বাগ্দান ভাঙার সিদ্ধান্তের দায়ও নিজের কাঁধে নিয়েছেন। তাঁদের কথায় আমার বাগ্দত্তা ও আমাদের সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমাদের যে সৎ আলোচনাটা করা প্রয়োজন ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’।
এই পুনর্মিলনের খবরের পর আকৃতি তাঁর ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে, বর্তমানে তাঁদের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার গুরুত্বই সবার আগে। এছাড়া পৃথ্বী নিজেও আকৃতির এই বিবৃতিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন, যা তাঁদের নতুন যাত্রার ইঙ্গিত দিচ্ছে। ছবিগুলোতে তাঁকে আকৃতির আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায়।
উল্লেখ্য যে, ২০২৬ সালের ৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বাগদানের ছবি শেয়ার করেছিলেন পৃথ্বী শ। আংটি পরানোর ছবি দিয়ে ক্রিকেটার লিখেছিলেন, এটি তাঁর জীবনের সেরা ইনিংস। অথচ আনন্দের সেই ঘোষণার মাত্র ছয় মাস পর ১৭ সেপ্টেম্বর আকৃতি বিচ্ছেদের ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সেই সময় বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু না বললেও আকৃতি অনুরোধ করেছিলেন যেন ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান বা জল্পনা না ছড়ানো হয়। অতীতে, বিশেষ করে জুলাই মাসে আকৃতির একটি রহস্যময় পোস্ট নিয়ে তাঁদের বিচ্ছেদের গুজব রটেছিল। তখন আকৃতি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, তিনি এবং পৃথ্বী বাগদান ভাঙেননি। তবে সেই সময়কার ঘটনা এবং সেপ্টেম্বরের বিচ্ছেদের ঘোষণার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে কোনো পক্ষই নিশ্চিত করেনি।
সবশেষ বিবৃতিতে আকৃতি জানিয়েছেন, তাঁরা একে অপরের জন্য যথেষ্ট এবং সম্পর্কের এই সংকট কাটিয়ে উঠে তাঁরা আবার সুখে আছেন। কারো হস্তক্ষেপ ছাড়াই নিজেদের বোঝাপড়ার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।