সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুইজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক আছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহে রিয়াদের এই বিমানবন্দরে এটি ছিল তৃতীয় হামলার ঘটনা। হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এই হামলার দায় স্বীকার করেছেন। তার দাবি, ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছেন। হুতিদের অভিযোগ, সৌদি হামলায় তাদের দেশে বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে।