হেলথ ডেস্ক, ১০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো ‘অর্জিত অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’। এই মূলভাবটি আমাদের মনে করিয়ে দেয় যে, মানসিকভাবে যারা লড়াই করছেন, তাদের অভিজ্ঞতা ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমেই মানসিক স্বাস্থ্যের যত্নে প্রথম পদক্ষেপ নেওয়া সম্ভব। আমাদের দৈনন্দিন জীবনে পড়াশোনা, ক্যারিয়ার কিংবা পারিবারিক নানা জটিলতার চাপে অনেকেই বিষণ্নতায় ভোগেন, কিন্তু সংকোচ কিংবা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মুখ খুলতে পারেন না। কেউ এমন পারিবারিক পরিস্থিতির মধ্য দিয়ে যান, যা অন্যকে বোঝানো কঠিন। কিন্তু কার সঙ্গে কথা বলবেন, তা নিয়ে দ্বিধায় থাকেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। উদ্বেগের বিষয় হলো, তাদের মধ্যে ৯২ শতাংশেরও বেশি মানুষ কোনো ধরনের চিকিৎসা বা পেশাদার সহায়তা পান না। এই সংকটের পেছনে যেমন সামাজিক কুসংস্কার ও ভুল ধারণা কাজ করছে, তেমনি অনেকে জানেনই না যে কোথায় সহায়তা পাওয়া সম্ভব। প্রকৃত অর্থে, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, নিয়মিত বিরতি নেওয়া এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপকে এড়িয়ে না চলাই ভালো থাকার প্রাথমিক উপায়। প্রতিদিন বহু মানুষ মানসিক চাপ সামলে কাজ করেন। আবার অনেকে বুঝতে পারেন, তাঁরা ভালো নেই।

চিকিৎসক বা বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে অনেকেই মনের কথা শেয়ার করার জন্য পরিবার বা পরিচিতজনের ওপর ভরসা করেন। কিন্তু যখন কাছের মানুষ পর্যাপ্ত সহায়তা দিতে ব্যর্থ হয়, তখন প্রয়োজন হয় পেশাদার প্ল্যাটফর্মের। এই লক্ষ্যেই ২০১৩ সালে ইয়েশিম ইকবালের উদ্যোগে যাত্রা শুরু করে মানসিক সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ হেল্পলাইন ‘কান পেতে রই’। এছাড়া ‘দ্য পার্পললাইন’ প্ল্যাটফর্মেও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা বিষণ্নতা, উদ্বেগ ও একাকিত্বে ভোগা মানুষদের কথা সহমর্মিতার সঙ্গে শোনেন। পরিচয় গোপন রেখে মন খুলে কথা বলার এই সুযোগ মানসিক স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ‘কান পেতে রই’ ও ‘দ্য পার্পললাইন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে ‘হিলিং কল’ নামে একটি সেবা চালু করেছে। যেকোনো ব্যক্তি ১৬৬২২ নম্বরে ফোন করে ৮ চাপলেই সরাসরি এই প্ল্যাটফর্মগুলোর পেশাদার পরামর্শকদের সঙ্গে কথা বলতে পারেন। মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা কাটিয়ে সঠিক সময়ে সঠিক সহায়তা গ্রহণ করাই এখন সুস্থ থাকার জন্য সবচেয়ে জরুরি। গার্ডিয়ানের কল সেন্টার ১৬৬২২ নম্বরে ফোন করে ৮ চাপলেই সেবাগ্রহীতারা ‘কান পেতে রই’ ও ‘দ্য পার্পললাইন’-এর পেশাজীবীদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন যে কেউ। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে আমরা অনেক সময় শুধু সমস্যার দিকটিই সামনে আনি।