ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ০৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় যুবশক্তির “বরিশাল মহানগর” শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে ঘোষিত এই কমিটিতে মোঃ মাইনুল ইসলামকে আহ্বায়ক এবং নাজমুল নাফিস জয়কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল এই কমিটির অনুমোদন দেন। সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এই নির্দেশমালা জারি করা হয়।
ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটির মূল দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন:
আহ্বায়ক: মোঃ মাইনুল ইসলাম
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ফাতিমা মনিশা
সদস্য সচিব: নাজমুল নাফিস জয়
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আব্দুল্লাহ আল হোসাইন
মুখ্য সংগঠক: খাদিজা আক্তার
সিনিয়র মুখ্য সংগঠক: মোঃ আছিব হোসেন শান্ত
দপ্তর সম্পাদক: মোঃ শিব্বির আহমেদ
অনুমোদনপত্রে জানানো হয়, উক্ত আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।