মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ০৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলার ৮ নং চর কাদিরা ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড রব বাজার সংল্গ একটু দক্ষিনে আবুল কাশেম ডাইভার বাড়ীর আবুল কাশেম এর নাতি মোঃ রায়হান আলম তার জন্ম থেকে দীর্ঘ দিন যাবত দুই চোখের কেন্সার রোগে আক্রান্ত হয়ে ভুগতেছে।

তবে দাদা আবুল কাশেম জানিয়েছেন, তার তার সাধ্য অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন কিন্তু এখন আর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না কারণ আমার স্বর্ণ অলংকার এবং বাহিরে ছোটখাটো জায়গায় জমিন যতগুলো চেষ্টা ছিল সবগুলো শেষ করে আমি তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছি এখনো ডাক্তার বলছে ৮ থেকে ১০ লক্ষ টাকা ব্যয় করতে হবে এখন আমি নিঃস্ব হারা হয়ে পথের ভিখারীর মতো জীবন যাপন করছি।

তাই আমার নাতির সুচিকিৎসার জন্য কমলনগর রামগতি আসনের এমপি মহোদয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন মিজান সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি আপনার সহযোগিতা পেলে হয়তো শিশুটির চিকিৎসা করা সম্ভব হবে এবং আবুল কাশেম আরো বলেন অএ ইউনিয়ন এর অনেক চেয়ারম্যান প্রার্থী আছেন আমি আপনাদের সহযোগিতা ও কামনা করি যেনো আমার নাতি রায়হাম আলম বাঁচতে পারে পরিশেষে সকলের সহযোগিতার আশা রেখে ১৫ মাসের শিশু রায়হান আলম বাঁচার লক্ষে এগিয়ে যেতে চায়।