ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাঁকজমকপূর্ণ পরিবেশ মধ্য দিয়ে পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও ক্যারিয়ার কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস সেমিনার কক্ষে আজমাইন সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটির সূচনা হয়। ছুটি মন্ডল ও তুষার শিবলীর যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। নবীন বরণের পরপরই আয়োজিত হয় ক্যারিয়ার কর্মশালা, যেখানে অতিথিরা বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং আগামী দিনের সফল ক্যারিয়ার গঠনের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক প্রধান অতিথির হিসাবে ছিলেন হুমায়ুন কবির বক্তব্যে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ ও সম্পদ। শুধু পড়াশোনায় ভালো করলেই চলবে না, বরং সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে লালন করে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রানবন্ত অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও বিপুল সংখ্যক নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।