হেলথ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত একদিনে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার হাম বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর হয়নি।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে। এ ছাড়া একই সময়ে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫ জন।