ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ শুক্রবার বিকাল ৩টার দিকে শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।