মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২০২৬–২৭ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ভাইস-চ্যান্সেলরদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত এই গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক দায়িত্ব এবার পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি:
বি ইউনিট (মানবিক): ১৯ মার্চ (সকাল ১১:০০ টা – দুপুর ১২:০০ টা)সি ইউনিট (বাণিজ্য): ২০ মার্চ (সকাল ১১:০০ টা – দুপুর ১২:০০ টা)ডি ইউনিট (আর্কিটেকচার): ২০ মার্চ (বিকাল ৩:০০ টা – বিকাল ৪:০০ টা)এ ইউনিট (বিজ্ঞান): ২৭ মার্চ (সকাল ১১:০০ টা – দুপুর ১২:০০ টা)পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ২১টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় এ তালিকায় যুক্ত হতে পারে বলে সভা সূত্রে জানা গেছে।