ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জেনারেল ওসমানীর ঘনিষ্ট সহচর, দীর্ঘকালীন জাতীয় জনতা পার্টির সাধারন সম্পাদক আলহাজ মজিবুর রহমান হিরু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট চলচ্চিক্রকর, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেনারেল ওসমানীর ঘনিষ্ট সহচর. সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নেতা.জামাল উদ্দিন খান, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নেতা. সিনিয়র সাংবাদিক. মানবাধিকার ব্যক্তিত্ব. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, সংগঠনের কেন্দ্রীয় নেতা. বিশিষ্ট ব্যবসায়ী. শহিদুল ইসলাম,
সাবেক ছাত্র নেতা ও সংগঠনের কেন্দ্রীয় নেতা. এম এম মফিজ, সংগঠনের কেন্দ্রীয় নেতা ও মহিলা নেত্রী তাসলিমা আক্তার জুলি প্রমুখ।

সভা পরিচালনা করেন-কেন্দ্রীয় সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভুইয়া।
মোনাজাত পরিচালনা করেন খোকন শরীফ।

পরে জন্মদিনের কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি হয়।