মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ২৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগন্জ বাজারে আজ রাত ১০টার সময় রাজধানী হোটেল সাংলগ্ন এক ব্যক্তি ঘোরাফেরা করে পাশে থাকা আরেক ব্যক্তি তার দিকে লক্ষ্য করলে দেখতে পায় সে যেনো কিছু লুকাচ্ছে সাথে সাথে সে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলে সে পালানোর চেষ্টা করে তখন ইচ্ছুক জনতা তাকে দরে ফেলে অনেক জোরাজোরি ও হাতাহাতির পরে তার থেকে ২ টি ইয়াবা ট্যাবলেট পায়।
পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে কমলনগর থানা প্রশাসনকে জানানো হয় কিছুক্ষণ পরে প্রশাসন এসে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে নিয়ে যায় প্রশাসনের পক্ষ থেকে ইচ্ছুক জনতাকে উদ্দেশ্য করে বলেন যখনই মাদক অথবা ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ এমন লোক ধরবেন সাথে সাথে মারপিট না করে তাকে বেঁধে ফেলে প্রশাসনকে খবর দিবেন প্রশাসন এসে তাকে নিয়ে আইন এর গতিতে ব্যবস্থা নিবেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব,ফরিদুল আলম বলেন আমরা প্রসাশনিক ভাবে মাদকের বিরুদ্ধে কঠিন অভিযান পরিচালনা করতেছি আপনারা আইনকে শ্রদ্ধা করে আসামিকে আমাদের হাতে তুলেদেন দেখবেন আর এই দেশে মাদক, ইয়াবা টেবলেট এবং গাজা সহ জনগনের ক্ষতিকারক কাজ আর থাকবেনা ।