জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৩ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার, সুজানগর উপজেলার কৃতি সন্তান, ‎‎খোন্দকার মিসবাহ উল আজীম মহোদয় গত ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তাঁকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।‎প্রায় চার দশকের কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ওপ্রশিক্ষণমূলক দায়িত্ব পালন করেছেন। তাঁর উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে: ‎

১। কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল

২। কমান্ডার, ঢাকা নৌ অঞ্চল

৩। কমান্ডার, সাবমেরিন

৪। কমান্ড্যান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি

৫। পরিচালক,নৌ অপারেশন্স ‎

৬।পরিচালক, নৌ পরিকল্পনা ‎এ ছাড়াও তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।‎কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক, নৌ-পারদর্শিতা পদক ও জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।‎সুজানগর বাসী এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।‎তাঁর যোগ্য নেতৃত্বে নৌবাহিনী আরও শক্তিশালী হবে-এটাই প্রত্যাশা করি এবং তাঁর সাফল্য কামনা করছি।