মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুরের নগরকান্দায় ৭৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গতকাল ১৬/৮/২৬ ইং তারিখে আনুমানিক সন্ধ্যার ৯ ঘটিকার সময় নগরকান্দা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরযশরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ রাসেল মোল্লা (পিতা—মুক্তার মোল্লা, গ্রাম—বড় শ্রীবরদী), সৌরভ হোসেন (পিতা—দেলোয়ার হোসেন, গ্রাম—দহিসারা) ও সম্রাট মুন্সি (পিতা—শাহাদাৎ মুন্সি, গ্রাম—তারাকান্দি)কে গ্রেপ্তার করা হয়। তাদের সবার ঠিকানা নগরকান্দা, ফরিদপুর।নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদের সার্বিক তত্ত্বাবধানে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নগরকান্দা থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অংশ নেয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।