মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ১৫ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার, ৬ নম্বর পাটোয়ারীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে আলোচনা, মতবিনিময় ও গণসংযোগ। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে মাওলানা আ.হ.ম. নোমান সিরাজীর নাম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমানে পাঁচজনের নাম বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তারা হলেন—সাবেক চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল আহাদ, এডভোকেট সেলিম, জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওলানা আ.হ.ম. নোমান সিরাজী
তবে পাঁচ প্রার্থীর মধ্যে মাওলানা আ.হ.ম. নোমান সিরাজীকে ঘিরে আলাদা করে আলোচনা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে আলেম-ওলামা ও ধর্মীয় অঙ্গনের মানুষের পাশাপাশি সাধারণ ভোটারদের একটি অংশও তাঁর প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মাওলানা আ.হ.ম. নোমান সিরাজী লক্ষ্মীপুরের হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়ভাবে পরিচিত। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের পরিচিতির কারণ পাটোয়ারীরহাট ইউনিয়নে তাঁর একটি নিজস্ব গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন তাঁর সমর্থকরা।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, একজন চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে শুধু রাজনৈতিক পরিচয় নয় সততা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে যোগাযোগ এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে ধারণাও গুরুত্বপূর্ণ। এসব বিবেচনায় মাওলানা নোমান সিরাজীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকে যোগ্য মনে করছেন।
একজন স্থানীয় বাসিন্দা রাকিব মাহমুদ বলেন,আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি মানুষের কথা শুনবেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। নোমান সিরাজীর মধ্যে এসব গুণ রয়েছে বলে আমরা মনে করি।
আরেক স্থানীয় বাসিন্দার মতে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সামাজিক অবস্থান ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে ক্ষেত্রে মাওলানা নোমান সিরাজীর অবস্থানও বেশ শক্ত হতে পারে বলে তিনি মনে করেন।
তবে এখনো নির্বাচনকে সামনে রেখে চূড়ান্তভাবে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিশ্চিত হয়নি। ফলে সময় যত গড়াবে, প্রার্থীদের গণসংযোগ, সাংগঠনিক তৎপরতা ও ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নির্বাচনী মাঠের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
এদিকে পাটোয়ারীরহাট ইউনিয়নে সম্ভাব্য পাঁচ প্রার্থীকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওলানা আ.হ.ম. নোমান সিরাজীর প্রার্থিতা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই এখন নজর স্থানীয় ভোটারদের।
সব মিলিয়ে পাটোয়ারীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আর আলেম ও সাধারণ মানুষের একটি অংশের সমর্থন নিয়ে মাওলানা আ.হ.ম. নোমান সিরাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা তবে তিনি সব সময় অবহেলিত মানুষ এর কল্যানে তাদের নৈতিক অধিকার আদায়ে কাজ করেন বলে জানাযায় তাই এই বার অএ এলাকার জনগন তার দিকে কাজ করবে বলে প্রত্যাশা করেন।