ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ​বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি নৌ শাখা কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম (বিএন)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯:০০ ঘটিকায় তিনি এই পরিদর্শন সম্পন্ন করেন।

​ক্যাম্পাসে পৌঁছালে ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম-কে ফুল দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। এরপর বিএনসিসি ক্যাডেটদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

​এ সময় উপস্থিত ছিলেন: ​সুরাইয়া আক্তার, পিইউও (মহিলা প্লাটুন), বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয়। ​মোঃ মাসুদ রানা, পিইউও (পুরুষ প্লাটুন), বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয়। ​ড. আবদুল বাতেন চৌধুরী, পিইউও (সেনা শাখা)। ​বিএনসিসি সামরিক প্রশিক্ষক এবং কন্টিনজেন্টের ক্যাডেটবৃন্দ।

​গার্ড অব অনার গ্রহণ শেষে ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-এর সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্লাটুনের সার্বিক কার্যক্রম, ক্যাডেটদের প্রশিক্ষণের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।