মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ০৯ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): লক্ষীপুরের কমলনগর উপজেলার ৭ নং হাজির হাট ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এর মৌলবির টেক নুরানী হাফিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ইসমাইল হোসেন তিনি দীর্ঘ দিন যাবত নিজ এলাকায় কোরআনের খেদমতের পাশাপাশি এলাকার উন্নয়নে সকলের সাথে মিলেমিশে জনকল্যানে কাজ করছেন। তিনি সবসময় এলাকার গরিব অসহায় দুস্ত ছাত্রছাএীদেরকে তার প্রতিষ্ঠান থেকে অনেক সহযোগিতা করতেন এবং এলাকার বিত্তবানদেরকে মাদ্রাসা মুখি করে প্রতিষ্ঠানকে ও উন্নয়ন করেছেন।

এমনকি বিভিন্ন বিদিশি লোকদের কাছে ও তার মনের ভাবটি প্রকাশ করতেন। তিনি অল্প বয়সে যে হায়াত পেয়েছেন তা দ্বীনি কাজে লাগিয়েছেন এবং তিনি প্রতিষ্ঠান পরিচালক হিসেবে তার যোগ্যতায় সব সময় কোরআন হাদিস রিসার্চ এবং প্রতিষ্ঠান কেই ভালোবাসতেন। যখন হঠাৎ কখনো কারো সাথে দেখা হতো হেসে দিয়ে বলতো বড় ভাই কেমন আছেন? একটু চ নাস্তা খান। আর সাথে বলতেন আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখিয়েন। গতকাল তিনি ষ্ট্রোক করেছেন। সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আজ তিনি ঢাকাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৫বছর। তিনি ৩ মেয়ে ১ ছেলে রেখেগেছেন।

কমলনগরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালক ও আলেমগন তার জন্য শোকবার্তা দিয়েছেন। আলেমগন বলেন-আমাদের মাঝথেকে একটি আলো নিভে গেছে। আমরা এই শূন্যতা কিভাবে পূরন করবো জানিনা। তবে আল্লাহ কাছে প্রার্থনা কামনা করি আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের উচু মাকাম দান করেন এবং তার রেখে যাওয়া ছেলে ও মেয়েদের প্রতি রহমত দিয়ে দ্বীনের জন্য কবুল করেন। সাথে সাথে তার দ্বীনি প্রতিষ্ঠান যেনো টিকে থাকে সকলেই সেই দিকে খেয়াল রাখবেন।

গভীর শোক প্রকাশ করেছেন কমলনগরের বিভিন্ন আলেমগণ তারা হলেন, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা নোমান সিরাজী মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন মাওলানা মোহাম্মদ ওমায়ের মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ আল হাবিব, সহ তার সহযোগী ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালকগনসহ আরো অনেকে।

তাঁর যানাজার নামাজ আগামীকাল সকাল ৯ টায় তার নিজ এলাকার মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ।