ঢাকা, ২৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের বাজেট আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান বলেছেন, আগামী ৫০ বছর আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাজেট আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ডা. মাহবুবুর রহমান বলেন, “আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা তিনটি প্রজন্মকে ইনজুরড (আঘাত) করেছে। একটি স্কুল, একটি কলেজ এবং আরেকটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন এবং পরে ‘হাসিনা খেদাও।’”
তিনি আরও বলেন, ‘এই তিন প্রজন্ম জীবিত থাকা অবস্থায় আগামী ৫০ বছর আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’