মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ২১ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার সকাল ১০ ঘটিকায় লক্ষীপুর জেলা মডেল মসজিদ এ ইসলামীক ফাউন্ডেশন লক্ষীপুর জেলা কৃর্তিক রায়পুর ও কমলনগরের শিক্ষক ও শিক্ষিকাদের জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৮ম পর্যায়) ২ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীপুর সদর হাসপাতালের কর্মকর্তা জনাব কাজী আঃ মমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গন বক্তব্য রাখেন, লক্ষীপুর আলিয়া মাদ্রাসার প্রধান, হযরত মাওলানা নেছার আহমেদ।

অতিথিগন আলোচনায় বলেন- পরিবেশ ও স্বাস্থ সুরক্ষা, ভালো পাঠদানে ছাএছাএীদের মানউন্নয়ন, সময়কে মূল্যায়ন করে কোরআনকে ভালোবাবে শিক্ষা দেওয়া।

আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জনাব মোস্তফা কামাল রায়পুর উপজেলার ফিল্ড সুপার ভাইজার জনাব সামছুল আলম সহ কমলনগর ও রায়পুর উপজেলার শিক্ষক ও শিক্ষিকা গনসহ আরো অনেকে।

পরিশেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়।