মোঃ রেজাউল করিম, শেরপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া), ১৮ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়ার শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।