জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৬ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ১৬ই জুন রোজ মঙ্গলবার মেলা বারো ঘটিকা হতে।ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস মহররম। পবিত্র আশুরা উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার সাটিয়াকোলা আঞ্জুমান এ কাদেরিয়া খানকা শরীফে নিশান পাক উত্তোলনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির সূচনা করা হয়।অনুষ্ঠানে আশেকানে রাসূলের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন,সিলসিলা-এ-কাদেরিয়া হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল কাদরি আল বাগদাদি। তাঁর তত্ত্বাবধানে নিশান পাক উত্তোলন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।পবিত্র মহররম ও আশুরার তাৎপর্য তুলে ধরে আয়োজকরা জানান, সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ ধারণ করেই এ ধরনের ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।