মোঃ রেজাউল করিম, শেরপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া), ১৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া কলোনী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ শুয়াইব আহমেদ চপল।

নতুন অভিষিক্ত সভাপতির জন্য মাননীয় এমপি (বগুড়া- ৫) মহোদয় আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের পাঠানো ডিও লেটার জমা দেওয়া হয় অত্র মাদ্রাসার সুপার জনাব মাওলানা রেজাউল করিমের নিকট।তিনি তা সাদরে গ্রহন করেন।উক্ত প্রোগামে উপস্হিত ছিলেন অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেন, মহিলা সদস্যা মোছাঃ লাভলী, সমাজসেবিকা বিএনপি কর্মী মোছাঃ আফরোজা বেগম ডিনা, ছাত্রদল নেতা মোঃ জাকারিয়া হোসেন জাকির,সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম লাল,ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।