ঢাকা, ১৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে দেশের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে যানজট কমানো, সড়ক ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।