জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৯ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার, সাঁথিয়া উপজেলার, কাশীনাথপুর ইউনিয়নের,সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, মো:মোতাহার হোসেন দুলাল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে, কাশীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।

আজ ৯ই জুন রোজ মঙ্গলবার সন্ধ্যায় আমাদের প্রতিবেদকের একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, আমার ভাই মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার, হাত ধরেই কাশিনাথপুর ইউনিয়নের বিএনপি’র নেতৃত্ব শুরু হয়।তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

বক্তব্যে তিনি বলেন আমি দায়বদ্ধতা থেকে,আমি কাশীনাথপুর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে, তাদেরকে সেবা করতে চাই। তাই আমি আমার এলাকার মানুষের ভালো বাসায় আমি আগামী নির্বাচনে কাশীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারলে,এই ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। আমি আমার ইউনিয়নে কোন মাদক সেবী অথবা মাদক ব্যবসায়ী থাকতে দেব না। অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার সুযোগ চাই।