মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৯ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৮/০৬/২০২৬ খ্রি. তারিখ ১৯:১০ ঘটিকায় ধামরাই থানাধীন খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। কৃষ্ণ চন্দ্র মনি দাস (৫৫), পিতা-মৃত গঙ্গাধর চন্দ্র মনি দাস, মাতা-মৃত শধুরী রাণী দাস, সাং-সোয়াপুর নয়াপাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা (মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) ও ২৫০ (দুইশত পঞ্চাশ) পুড়িয়া হেরোইনসহ (মূল্য অনুমান ৬২,৫০০/-বাষট্টি হাজার পাঁচশত টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৮/০৬/২০২৬ খ্রি. তারিখ ২১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন শোভাপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। শাহাজাহান ওরফে শারজাহান (২৯), পিতা-মকুল হোসেন, মাতা-মোসাঃ আসিয়া বেগম, সাং-উত্তর পলাশবাড়ী, থানা-চিরিবন্দর, জেলা-দিনাজপুর, এ/পি সাং-শোভাপুর (ওয়াজ উদ্দিন এর ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ আরিফ (২২), পিতা-ফরিদ উদ্দিন, মাতা-মোসাঃ আফরোজা বেগম, সাং-খানপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, এ/পি সাং-গেন্ডা, (শহিদ মিয়ার ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ৩০,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১ টি পুরাতন মটরসাইকেল উদ্ধার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৮/০৬/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন শ্রীরামপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ আবু তাহের (২৭), পিতা-আঃ কাদের, মাতা-আলেয়া বেগম, সাং-ইশান নগর, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৯/০৬/২০২৬ খ্রি. তারিখ ০৩:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ঘোড়াকান্দা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ মনির হোসেন (৪০), পিতা-আব্দুল হাকিম, মাতা-মনোয়ারা বেগম, সাং-সূয়াপুর (দক্ষিণপাড়া), থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

বর্ণিত ১নং আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা, ৪ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক মামলা, ৫ নং আসামীর বিরুদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে