চট্টগ্রাম, ০৭ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এনসিপির অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইললাম বলেছেন, সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি। এনসিপির সংস্কারের জন্য সংসদ ও সংসদের বাহিরে আন্দোলন গড়ে তুলবে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানত আব্দুল্লাহ বলেন, কালবৈশাখীর মৌসুমে এনসিপিতে বসন্ত চলছে। বিএনপি সরকার এসে, সংস্কার বিরোধী পদক্ষেপ নিয়েছে। বিএনপি হাইজেক হয়ে গেছে আওয়ামী লীগ দ্বারা। বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের কথা ভুল গেছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) কর্মীরা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।