জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৭ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ০৭ ই মে ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার, পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ পাবনার পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানবিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।এরপর নবাগত পুলিশ সুপার পাবনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, পাবনা,মোঃ রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শরিফুল ইসলাম ,, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,পাবনা; সাদিক আহমেদ , সিনিয়র সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল,অতিরিক্ত পুলিশ সুপার, লাবিব আব্দুল্লাহ ,সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।