মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৯ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) রাত ১টা ৩০ মিনিটে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এসময় এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা: মৃত ফকির চাঁন, মাতা: মঞ্জু বেগম, সাং- ধোবারই, থানা- সাভার, জেলা- ঢাকা।
২. মোঃ রানা (৪৬), পিতা: মোঃ রমজান আলী, মাতা: সানোয়ারা বেগম, সাং- বরদেশী, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রানা’র বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে