ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হঠাৎ পেটব্যথা অনুভব করলে মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।