জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী (হিরু)-এর রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ এপ্রিল ২০২৬ খ্রি.) বাদ আছর পার্টির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খানের বাসভবন, শ্যামলিমা ৬১ হাউজিং এস্টেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী (হিরু) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন এবং বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভ কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম খানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি পার্টির সকল নেতাকর্মী এবং দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সহ-সভাপতি এস. এম. আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. সরকার আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া, সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিছ আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম, মহানগর সভাপতি শফিকুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও, আগামীকাল বাদ জুমা ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় জনতা ভবনে ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন খানের নেতৃত্বে এবং সিলেটের হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে