ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকাল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভাসানী যে ঘরটিতে থাকতেন, প্রধানমন্ত্রী সেটি ঘুরে দেখেন। সেখানে রাখা পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।

প্রধানমন্ত্রী এ দিন দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পরীক্ষামূলক ‘কৃষক কার্ড বিতরণ’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া জেলার শহরের পৌর উদ্যোনে ‘বৈশাখী কৃষি মেলা’র উদ্বোধন করেন তিনি।