ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। আজ রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ক্ষমতার চেয়ার নির্মম। ক্ষমতা মানুষকে অতীত ভুলিয়ে দেয়। সংসদের ভেতরেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছে সরকার দলীয় প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি জাতির সাথে গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। জুলাই শহীদরা কোনো দলের নয়, তারা জাতির সম্পদ।
জামায়াত আমির বলেন, গণভোটকে ফেলে দেওয়া জাতিকে অপমান করার সামিল। গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে।
তিনি বলেন, সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। জনগুরুপূর্ণ অধ্যাদেশগুলো গায়ের জোরে ফেলে দিয়েছে বিএনপি।
জামায়াত আমির বলেন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসকসহ সব জায়গায় ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চায় বিএনপি।
তিনি বলেন, সংসদে বিরোধীদলকে অন্ধকারে রেখে ব্ল্যাক মেইল করা হয়।