ঢাকা, ০৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল এই ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের কাছে ৪.৯ মাত্রার কম্পন দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা US Geological Survey জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলচর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এই কম্পন রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অনুভূত হয়েছে এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায়ও মানুষ এতে আতঙ্কিত হয়েছেন। শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের প্রভাবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।