আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের গৃহবধূ আয়েশা খাতুনের সৌদি আরবে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, নাকি পরিকল্পিত হত্যা? স্বজনরা জানতে চায়।
প্রায় তিনমাস আগে সৌদি আরবে গিয়ে পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শরিফুল ইসলাম ফারুকের স্ত্রী আয়শা খাতুনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে? নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোন রহস্য ও পরিকল্পনা? আয়শার পরিবার এমনটাই দাবি করে পীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
আয়শার মা ও স্বজনদের অভিযোগ ১০ বছর আগে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র শরিফুল ইসলাম ফারুক (২৮) এর সাথে মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের মৃত্যু বদিউজ্জামান এর মেয়ে আয়শা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শশুর শাশুড়ীর নির্যাতন ও ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত বছরের নভেম্বর মাসে স্বামী ফারুক আয়শা খাতুন কে সৌদি নিয়ে যায় এবং কিছুদিন পুর্বে তার শাশুড়ী রানু বেগম কে ফোনে জানান তার মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার শাশুড়ী রানু বেগম জানান নির্যাতন ও অর্থ আত্মসাত কে ঘিরে তার স্বামী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তাছাড়া সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলেও তার মেয়ের মরদেহ টি পরিবারের কাছে পাঠিয়ে না দেওয়ায় আয়শার পরিবারে রহস্যের সৃষ্টি হয়েছে।
আয়শার মরদেহ সৌদি আরব থেকে এনে পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং সুষ্ঠ তদন্ত করতে সরকারের নিকট দাবি জানিয়েছেন, আয়শার মা রানু বেগম সহ তার পরিবার।