আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জ উপজেলাধীন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মাসিক সভা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, ৬ মার্চ সকাল ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলা চত্বরের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার গুণগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বিজয়ীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ আরও জোরদার করবে।