মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৫ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে সফলতা, একাধিক মামলার আসামি আটক ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রথম অভিযানে ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৩০ মিনিটে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আঃ বারেক (৪৭) ও মোঃ রিপন মিয়া সাইফুল (৩৩) কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই দিন রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ রাসেল আহমেদ (৩৪), মোঃ আইয়ুব আলী (২৩) এবং মোঃ রাফিজুল ইসলাম রকি (২২) কে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আঃ বারেক ও রিপন মিয়া সাইফুলের বিরুদ্ধে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে আঃ বারেকের বিরুদ্ধে ৮টি এবং রিপন মিয়া সাইফুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫, তারিখ ০১/০৩/২০২৬ এবং সাভার থানার মামলা নং-৬১, তারিখ ২২/১২/২০২৫ এর ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাক