ঢাকা, ০১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজবাড়ী, পাবনা, রংপুর ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির পরিচালক মিজ আফরোজা পারভীনকে রাজবাড়ী জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহম্মদ রফিকুল হককে ঠাঁকুরগাও জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলামকে পাবনা জেলায় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপসচিব মোহাম্মদ রুহুল আমিনকে রংপুর বদলি করে ডিসির দায়িত্ব হয়েছে।