আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০২৬। দিনের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায়
পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার শান্তি কামনায় দেশ ও জাতী সহ মুসলিম বিশ্বের জন্য দোয়া, কুচকাওয়াজ প্রদর্শনীতে সফলতা অর্জন কারীদের মাঝে পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ মার্চ,বৃহস্পতিবার অনাড়ম্বর সকল কর্মসূচি ছিল নজর কাড়ার মত।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য মওলানা মো. নুরুল আমীন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. পপি খাতুন, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সহ জামায়াত এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।