বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ২১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বারেঙ্গা অষ্ট পল্লী মহাশ্মশানে শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড: নিতাই রায় চৌধুরী, মহোদয়।

আচ শনিবার সন্ধ্যায় আয়োজিত এ পূজা ও উৎসবকে ঘিরে মহাশ্মশান প্রাঙ্গণে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। মন্ত্রীর আগমনে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক মন্ত্রী এ্যাড: নিতাই রায় চৌধুরী বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ এখানে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করে থাকে। কালীপূজার মতো আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।”

তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”এছাড়া আরও বলেন বারেঙ্গা অষ্ট পল্লী মহাশ্মশান মডেল মহাশ্মশান বানানোর প্রতিশ্রুতি দেন।

এ সময় বিশেষ অতিথি, জনাবএ্যাড: মিথুন রায় চৌধুরী, আহবায়ক মাগুরা জেলা যুবদল,এবং আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও শালিখা উপজেলার ও তালখড়ি ইউনিয়ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও সাংবাদিক বৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা উদযাপন সম্পন্ন ও শেষ হয়।