তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ​পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগ করে নিতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। অসুস্থতার কারণে যেসকল রোগী পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছেন না, তাদের উৎসবের আমেজ দিতে এবং একাকীত্ব দূর করতেই এই বিশেষ উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

​​প্রতিষ্ঠানটির প্রধান, সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা নিজে উপস্থিত থেকে খাবার পরিবেশন কার্যক্রম সরাসরি তদারকি করেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

​হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য ছিল চিকিৎসাধীন রোগীরা যেন এই বিশেষ দিনে পরিবারের অভাব বোধ না করেন। উন্নতমানের খাবারের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের আন্তরিক উপস্থিতিতে হাসপাতালে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

​এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।​নার্সিং কর্মকর্তা।​বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​রোগী ও তাদের স্বজনরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। কর্তৃপক্ষ জানায়, সেবার পাশাপাশি মানসিক প্রশান্তি নিশ্চিত করতেই প্রতি বছর এমন আয়োজন করা হয়।