ঢাকা, ১৮ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া বা “বার্থ ট্যুরিজম” অনুমোদিত নয় বলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় দূতাবাস ভিসা সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তার মধ্যে রয়েছে:
* নাগরিকত্বের উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া (বার্থ ট্যুরিজম)
* যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিকভিত্তিক কাজ করা
* ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা
দূতাবাসের এই নির্দেশনা ভিসাধারীদের জন্য বাধ্যতামূলক এবং ভ্রমণের সময় এই নিয়মাবলী মেনে চলা প্রয়োজন।