মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৮ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করার দায়ে ডলফিন পরিবহনের সুপারভাইজার কাওছার হোসেন (৩৫)কে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাগলা এলাকায় পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। আদালত সূত্রে জানা যায়, ৭৫০ টাকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

এ সময় ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহন কাউন্টার সংশ্লিষ্টদেরও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্কবার্তা প্রদান করা হয়।