মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ১০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালীর কমলনগর উপজেলা প্রশাসনের উদ্দোগে দেশে জালানি তৈল সংকট এবং সেন্টিকেডধারীদের ধরতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইন।

তিনি তুলাতুলি রাস্তার মাথায় জাবেদ ট্রের্ডাস এর মোঃ ইসমাইল হোসেন এর তৈলের দোকানে অভিযান পরিচালানা করেন। এই সময় জাবেদ ট্রের্ডাস এর লাইসেন্স মেয়াদ উত্তির্ন পাওয়ার কারনে জাবেদ ট্রের্ডাসকে ৩০০০ টাকা জরিমানা করেন।

তিনি আরো বলেন, দোকানে তৈল যা আছে তা সঠিক ভাবে বিক্রি করবেন, যেনো কোন অনিয়ম না হয়-সে দিকে খেয়াল রাখবেন। পরিশেষে এ ব্যপারে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইন বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।