মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) উত্তর পুলিশ। আজ সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বড় ধনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শ্রী সজিব মন্ডল, এসআই (নিঃ) ফজিকুল রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আব্দুস সামীউল আলীম (২৮), পিতা: ইকবাল রিজভী, মাতা: ময়না বেগম, সাং-চাকলগ্রাম, থানা-সাভার, জেলা-ঢাকা এবং স্বরুপ বিশ্বাস (২৭), পিতা: মৃনাল কান্তি বিশ্বাস, মাতা: গুরুদাসী রানী দাস, সাং-ইচর বাহা, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল।
বর্তমানে তিনি সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় (মিজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।