মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০১ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি (উত্তর), ঢাকা জেলা এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০১/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় ঢুলিভিটা এলাকা হতে ডাকাত দলের ৩ (তিন) সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), পিতা-মৃত আফতাব উদ্দিন ওরফে আকতার উদ্দিন মুন্সি, মাতা-মৃত আছিয়া বেগম, স্থায়ী ঠিকানা: সোনাহার, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর; বর্তমানে: ঢুলিভিটা (কালামের বাড়ির ভাড়াটিয়া), থানা-ধামরাই, জেলা-ঢাকা।

২। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মৃত মোজাফ্ফর, মাতা-মোছাঃ হাজেরা বেগম, স্থায়ী ঠিকানা: মানোরা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ; বর্তমানে: ঢুলিভিটা (আজিজের ভাঙারির দোকানের পাশে), থানা-ধামরাই, জেলা-ঢাকা।

৩। মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫), পিতা-মোঃ আঃ কাদের, মাতা-মৃত জরিনা খাতুন, স্থায়ী ঠিকানা: কুস্তাসদর, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জ; বর্তমানে: বড় চন্দ্রাইল মাদ্রাসা রোড হাজী বাড়ির পাশে, থানা-ধামরাই, জেলা-ঢাকা।

গ্রেফতারকৃতদের হেফাজত হতে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়— ০১টি পুরাতন গোল্ডেন কালারের প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪; চেসিস নং-EE107-0032238; ইঞ্জিন নং-06622694E), আনুমানিক মূল্য ৩,০০,০০০/- টাকা।

০১টি কালো প্লাস্টিকের হাতলযুক্ত লাল-সিলভার রঙের ২৪ ইঞ্চি ধারালো কাটার।
০১টি কাঠের বাট সংযুক্ত ১৬ ইঞ্চি ধারালো চাকু।
০১টি ১২ ইঞ্চি স্টিলের সেলাই রেঞ্চ।
০১টি কাঠের বাট সংযুক্ত ১২ ইঞ্চি লোহার হাতুড়ি।
০১টি ২৬ ইঞ্চি লোহার পাইপ (কালো টেপ মোড়ানো)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পিসিপিআর পর্যালোচনায় দেখা যায়— ১নং আসামীর বিরুদ্ধে ১৬টি, ২নং আসামীর বিরুদ্ধে ৬টি এবং ৩নং আসামীর বিরুদ্ধে ২টি চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় ধামরাই থানা-এ মামলা নং-০৫, তারিখ-০১/০৩/২০২৬ খ্রি., ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।