আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সৌন্ধর্যবর্ধন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ না হতেই দেখা দিয়েছে অসৌন্ধর্য, ক্ষোভ স্থানীয়দের।
রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার আখিরা নদীর বড়বিলা স্লুইস গেট এলাকায় বাস্তবায়িত সৌন্ধর্যবর্ধনের কাজ শেষ না হতেই নানা ত্রুটি ও অসংগতি চোখে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল নদীর তীর সুরক্ষা ও নান্দনিক পরিবেশ সৃষ্টি; কিন্তু কাজের মান ও পরিকল্পনায় ঘাটতির কারণে তা উল্টো অসৌন্ধর্যে রূপ নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কাজের দায়িত্বে ছিল দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে নির্মাণ ত্রুটি, অসম সমতলকরণ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এবং কিছু অংশে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, সৌন্ধর্য বর্ধনের নামে যে কাজ করা হয়েছে, তা টেকসই তো নয়ই—বরং নদীর পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বর্ষা মৌসুমে এটি কতটা টিকবে, তা নিয়েই সংশয় রয়েছে।”

নদীর তীর ঘেঁষে নির্মিত কিছু স্থাপনায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কাজ হয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন সচেতন নাগরিকরা।

এদিকে প্রকল্প উদ্বোধনকারী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের তদারকির বিষয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, কাজ চলাকালীন যথাযথ মনিটরিং হলে এ ধরনের ত্রুটি থেকে রেহাই পাওয়া যেত। তারা মনে করেন, পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সচেতন মহল বলছেন, সরকারি অর্থে বাস্তবায়িত যেকোনো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণ তো দূরের কথা, উন্নয়নের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য যোগাযোগের চেস্টা করেএ জানা যায়নি, জানা গেলে সমস্ত তথ্য-উপাত্থ, বিস্তারিত পরবর্তীতে প্রকাশ করা হবে।