কাজী আব্দুস সোবহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধি-ময়মনসিংহ, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ময়মনসিংহ -১হালুয়াঘাট-ধোবাউড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সালমান ওমর রুবেল এমপি নির্বাচিত হওয়ার পর পরই হালুয়াঘাট -ধোবাউড়া মানুষের জন্য প্রথম ধাপেই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করেন।

যেখানে আগে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই হতো। কৃষি কাজে ব্যাপক সমস্যার সৃষ্টি হতো। এখন এলাকায় খুব একটা সমস্যা হচ্ছেনা। নবনির্বাচিত সংসদ সদস্য সালমান ওমর রুবেল এমপি জনগনের কৃষি কাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সর্বসাধারণ অত্যন্ত খুশী হয়েছে।