ঢাকা, ২২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে রদবদল হবে, এক্ষেত্রে কিছু সময় লাগবে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের গুঞ্জন চলছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন বেশ কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। তবে  জানিয়ে

গতকালকে আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।

পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে, সেটা কী শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কিছু পরিবর্তন আসবে। তবে একটু সময় দিতে হবে।’